ঢাকাSaturday , 4 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ৭ জুলাই থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে

Link Copied!

বৃষ্টিময়মনসিংহ বিভাগে আগামী ৭ জুলাই থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি আর গরমের এই আনাগোনায় জুলাইয়ে প্রকৃতি কী রূপ ধারণ করবে? এর পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর দিয়েছে। এতে বলা হয়েছে, ৭ জুলাই থেকে সারা দেশে স্বাভাবিক বা ৫২৩ মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে। বৃষ্টির কারণে দেশের উত্তর ও মধ্যাঞ্চলসহ বেশ কিছু অঞ্চলে বন্যা দেখা দিতে পারে। ময়মনসিংহ বিভাগে মাত্রারিক্ত ভারী বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আবহাওয়া অফিস জানিয়েছে, ৫ জুলাই থেকে বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠতে পারে। এ কারণে সাগরে মেঘমালা সৃষ্টি হবে। এর লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। মেঘমালার প্রভাব উপকূল পড়তে পারে দু–এক দিন পর। এতে ধারণা করা হচ্ছে, ৭ জুলাই থেকে ভারী বৃষ্টি শুরু হতে পারে।

বৃষ্টির কারণে বন্যা হতে পারে কি না, জানতে চাইলে আবহাওয়াবিদ আবদুল মান্নান বলেন, এবার বর্ষাকাল একটু আগেই এসেছে। এতে জুনের শেষ দিকে দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় আগাম বন্যা হয়েছে। আপাতত মনে হচ্ছে, বড় ধরনের বন্যা হবে না। তবে যেসব এলাকায় এখন বন্যা দেখা দিয়েছে, এর স্থায়িত্ব একটু দীর্ঘ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী বিভাগের কিছু এলাকায় এ ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা সামান্য কমতে পারে।

গত শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোর জেলায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় যা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় একেবারে বৃষ্টি না হলেও সারা দেশে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে, ৮৫ মিলিমিটার।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।