ঢাকাSaturday , 4 July 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে মোটর শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

Link Copied!

ঝুলন্ত লাশময়মনসিংহে এক মোটর শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে শম্ভূগঞ্জ বাজার এলাকায় নব নির্মিত একটি মার্কেটের ভিতর থেকে আব্দুল মান্নান নামে ওই শ্রমিকের মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ভোরে মুসুল্লীরা নামাজের জন্য পাশের মসজিদে যাওয়ার সময় মার্কেটের ভিতরে গলায় রশি বাধা অবস্থায় আব্দুল মান্নানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এদিকে, সাতক্ষীরার পাটকেলঘাটা থেকে দুলাল চন্দ্র ঘোষ নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে তালা উপজেলার পাটকেলঘাটা থানার ধানদিয়া ইউনিয়নের ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের স্বজনরা জানান, সকালে ঝড়গাছা গ্রামের মুকুন্দ ঘোষের বেলতলায় কৃষক দুলাল ঘোষের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।