ঢাকাMonday , 29 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সংসদে অর্থবিল-২০২০ পাস

Link Copied!

বড় ধরনের কোনো পরিবর্তন ছাড়াই চলতি অর্থবছরের বাজেট বাস্তবায়নের লক্ষে অর্থবিল-২০২০ জাতীয় সংসদে পাস হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে উপস্থিত সংসদ সদস্যদের কণ্ঠভোটে এটি পাস হয়।

সংসদে বাজেট প্রস্তাবনার ওপর আনিত সংশোধনী নিয়ে আলোচনার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী অর্থবিল-২০২০ পাস করার জন্য সংসদ সদস্যদের প্রতি কণ্ঠভোট আহ্বান করেন। সংসদজুড়ে ‘হ্যাঁ’ শব্দ শোনা যায়। ‘না’ এর পক্ষে কেউ ভোট দেননি।

পরবর্তীতে বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় তিনি বলেন, এবছরের বাজেট দেশের মানুষের জন্য, তাই সব জেনেশুনেই আমরা কঠিনকে ভালোবেসেছি। আশা করি এবারের বাজেট বাস্তবায়নে সক্ষম হবো।

এর আগে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশগ্রহণ করেন।

সরকারি ও বিরোধী দলীয় সদস্যরা অর্থবিলের বিভিন্ন অংশের সংশোধনী প্রস্তাব এনে বক্তব্য রাখেন। সংসদ সদস্য পীর ফজলুর রহমান, কাজী ফিরোজ রশিদ, মুজিবুল হক, আবুল হাছান মাহমুদ আলী, আলী আশরাফ, মশিউর রহমান রাঙার অর্থবিলের ওপর আনা কয়েকটি সংশোধনী প্রস্তাব অর্থমন্ত্রী গ্রহণ করেন। পরবর্তীতে এগুলো ভোটে দিলে তাও কণ্ঠভোটে পাস হয়।

গত ১১ জুন জাতীয় সংসদে ২০২০-‌২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। যা জিডিপির ১৭ দশমিক ৯ শতাংশ। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদন- জিডিপিতে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা চূড়ান্ত করা হয়েছে। এতে ২০২০-২১ অর্থবছরের জন্য রেকর্ড জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ২ শতাংশ।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।