ঢাকাFriday , 26 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনাঃ বাকৃবিতে অসহায়দের মাঝে মাছ বিতরণ

Link Copied!

BAUকরোনা ভাইরাস জনিত দুর্যোগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) একোয়াকালচার বিভাগের আয়োজনে দরিদ্র, কর্মহীন ও অসহায় মানুষের মাঝে মাছ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের হেলিপ্যাডে ওই মাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জানা যায়, একোয়াকালচার বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে  ওই বিভাগের শিক্ষকদের স্ব-অবদানের মাধ্যমে মাছ বিতরণ এবং  অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদানের একটি কর্মসূচির আয়োজন করা হয়। প্রতি প্যাকেটে ত্রাণ সামগ্রী হিসেবে ৪ কেজি চাল, হাফ কেজি ডাল, ১ কেজি আলু, হাফ লিটার তেল, হাফ কেজি পিঁয়াজ এবং পাঙ্গাস মাছ  দেওয়া হয়। এ সময় ১০০ জনের বেশি মানুষকে এ সহায়তা প্রদান করা হয়।

অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে মাছ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একোয়াকালচার বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল হক।

এ বিষয়ে অধ্যাপক ডাঃ মাহফুজুল হক বলেন, কিছু লোক যারা বিভিন্ন কাজের মাধ্যমে মহামারী হওয়ার আগে আরও ভাল ছিল, কিন্তু তারাও সামাজিক অবস্থানকে উপেক্ষা করে এই খাবার নিতে এসেছিল। এ থেকে বুঝা যায় কোভিড-১৯ সামাজিক শ্রেণি নির্বিশেষে অনেকের জীবিকা নির্বাহকে ক্ষতিগ্রস্থ করেছে । আমাদের এ জাতীয় সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়া দরকার।  তবে চ্যালেঞ্জ হলো সামাজিক দুরত্ব বজায় রেখে অভাবী লোকের কাছে  এ সহায়তা পৌঁছানো।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24