ঢাকাThursday , 25 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের সাড়ে ৯ হাজার সদস‌্য করোনায় আক্রান্ত

Link Copied!

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পুলিশের সাড়ে ৯ হাজার সদস্য। তবে এর মধ্যে সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি, ৫ হাজার ৫৩০ জন সদস‌্য।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ পরিসংখ্যান জানানো হয়।

পরিসংখ‌্যানে জানা যায়, বাহিনীটির মোট আক্রান্ত হওয়া সদস‌্য সংখ‌্যা ৯ হাজার ৫৭৮ জন। এর মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) ২ হাজার ১৯৩ জন। এছাড়া কোয়ারেন্টাইনে আছেন ৯ হাজার ৮৫ জন, আর আইসোলেশনে আছেন ৪ হাজার ১৬৯ জন সদস‌্য।

এআইজি মিডিয়া সোহেল রানা বলেন, করোনাভাইরাসের সম্মুখভাগে কাজ করে আসছে পুলিশ। এ কারণে তাদের আক্রান্ত হওয়ার সংখ্যাও বেশি। তবে উন্নত চিকিৎসায় আক্রান্তরা দ্রুত সেরে উঠছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।