ঢাকাMonday , 22 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে বাকৃবি ছাত্রের মৃত্যু

Link Copied!

Bidduth-বিদ্যুৎস্পৃষ্টে-Electricity-Shock-Warning-Risk-Of-Deadময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাকিবুল হাসান রাকিব (২৬) নামে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (২২ জুন) বিকেলে উপজেলার ভবানীপুর ইউনিয়নের কান্দানিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাকিব বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি শিক্ষা অনুষদের মাস্টার্স শেষ সেমিস্টারের ছাত্র ছিলেন।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, রাকিব বাড়ির পাশের একটি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এসময় একজন গাছের ডাল কাটছিল। ডালটি কাটা হয়ে গেলে এর একটি অংশ বিদ্যুতের তারে ঝুলে থাকে এবং আরেকটি অংশ রাকিবের ওপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।