ময়মনসিংহের ত্রিশালে অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। পুলিশ ও এলাকাবাসীরা জানায়,সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী বাজারের পশ্চিমে হাজী সাইফুলের ফিসারিতে খাবার দেওয়ার সময় শ্রমিকরা অজ্ঞাত তরুণীর (২৫) মরদেহ দেখতে পেয়ে ত্রিশাল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ত্রিশাল ওসি (তদন্ত) সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি (তদন্ত) সুমন রায় বলেন, মরদেহটি উদ্ধারের জন্য ঘটনাস্থলে আছি।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



