ঢাকাMonday , 22 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহের ল্যাবে নতুন ১৪৬ জনের করোনা পজেটিভ

Link Copied!

Mymensingh-corona-updateময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৭৫২টি নমুনা পরীক্ষায় মোট ১৪৬ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহ বিভাগের নতুন ১২৫ জন। ফলোআপে ১০ জন এবং গাজীপুর জেলার ৯ জন ও নীলফামারি জেলার ২ জন রয়েছেন।

ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১২৫ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৮৪ জন, শেরপুর জেলায় ৭ জন এবং জামালপুর জেলায় ৩৪ জন রয়েছে।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. এবিএম মসিউল আলম জানান, ময়মনসিংহ জেলায় নতুন আক্রান্ত ৮৪ জনের মধ্যে সিটি কর্পোরেশন ও সদরের ৭০ জন, হালুয়াঘাটে ৬ জন, ত্রিশালে ৩ জন, গফরগাঁওয়ে ৩ জন, ভালুকায় ১ জন ও ফুলপুরে ১ জন।

এছাড়া জামালপুর জেলার ৩৪ জনের মধ্যে সদরের ২৪ জন, ইসলামপুরের ৭ জন, মাদারগঞ্জের ২ জন ও বকশিগঞ্জের ১ জন। শেরপুর জেলায় ৭ জনের মধ্যে নালিতাবাড়ির ৬ জন ও শ্রীবর্দির ১ জন।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ২,৪৮৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ১৪০২জন, জামালপুর জেলায় ৪৯০ জন, নেত্রকোনা জেলায় ৩৮৩ জন এবং শেরপুর জেলায় ২১৬ জন। জন, জামালপুর জেলায় ৫ জন এবং নেত্রকোনা জেলায় ৩ জন ও শেরপুর জেলায় ৩ জন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।