ঢাকাSaturday , 20 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

২৪ ঘণ্টায় করোনায় ৩৭ জনের মৃত্যু, শনাক্ত ৩২৪০

Link Copied!

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরো ৩ হাজার ২৪০ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৪২৫ জনে।

আজ শনিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা: নাসিমা সুলতানা।

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১টি। শনাক্তের হার ২৩.০৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪৩ হাজার ৯৯৩ জন। সুস্থতার হার ৪০.৪৪% এবং মৃত্যুর হার ১.৩১ শতাংশ।

২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৬২৮ জনকে। আইসোলেশন থেকে ছাড় দেয়া হয়েছে ১৮৭ জনকে।

৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার কথা জানায় সরকার।

১৮ মার্চ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তির মৃত্যু হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।