ঢাকাThursday , 18 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইতালিতে ধর্ষণের দায়ে দুই বাংলাদেশি গ্রেপ্তার

Link Copied!

ইতালির সিসিলিতে আমেরিকান এক নারী পর্যটককে ধর্ষণের দায়ে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দুই বাংলাদেশিরা হলেন, সাগর দেব (২১) ও ফেরদৌস খান (১৯)।

Rape ধর্ষণসিসিলির রাজধানী পালারমোতে দুই বাংলাদেশির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন আমেরিকান এক পর্যটক নারী। তদন্তের পর তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর দেখা গেছে, ধর্ষণের ভিডিও তারা নিজেদের ফোনে ধারণ করে রেখেছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছেন।

দেশটির পুলিশ জানায়, ধর্ষিতার অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। আশেপাশের বিভিন্ন বাসা ও দোকানের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে অপরাধীরা শনাক্ত হয়। এর পর শুরু হয় অনুসন্ধান।

গত ৪ জুন ভোরে এই ঘটনা ঘটে। আমেরিকান নারী পর্যটক দর্শনীয় স্থান পরিদর্শন করে ফেরার পথে ধর্ষণ করা হয়। পরে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তদন্তের পর তাদের গ্রেপ্তার করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।