ঢাকাSaturday , 15 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

সর্বোচ্চ উইকেট মিরাজ-মাশরাফির

Link Copied!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে উইকেট শিকারে যৌথভাবে শীর্ষে আছেন বাংলাদেশের ডান-হাতি অফ-স্পিনার মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক মাশরাফি মর্তুজার।

৩ ম্যাচের ৩ ইনিংসে সমান ৬টি করে উইকেট শিকার করেছেন মিরাজ ও মাশরাফি। মিরাজ ৯৮ ও মাশরাফি ১১৬ রান দেন। এর আগে টেস্ট সিরিজেও সর্বোচ্চ উইকেটশিকারী ছিলেন মিরাজ। বড় ফরম্যাটের লড়াইয়ে ১৫ উইকেট নেন মিরাজ।

ওয়ানডে সিরিজে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হন মোস্তাফিজুর রহমান। ৫ উইকেট শিকার করেন তিনি।

চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন ক্যারিবীয় দুই বোলার ওসানে থমাস ও কেমো পল। দু’জনেরই উইকেট ৪টি করে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।