ঢাকাSaturday , 15 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

আ’লীগের উদ্দেশ্যে রওশন: প্রার্থী করেছেন, বিজয়ী করাও আপনাদের দায়িত্ব

Link Copied!

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, ময়মনসিংহ-৪ (সদর) আসনে মহাজোটের প্রার্থী রওশন এরশাদ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, ‘আপনারা (আ’লীগ) আমাকে মহাজোটের প্রার্থী করেছেন। আমাকে কীভাবে বিজয়ী করবেন, এটা আপনাদেরই দায়িত্ব।’ শনিবার ময়মনসিংহের সিটি কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে মহাজোটের যৌথ নির্বাচনী সভায় একথা বলেন তিনি।

মহাজোটের প্রার্থী রওশন এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ একটা বড় দল। এক সময় আমরাও (জাতীয় পার্টি) বড় দল ছিলাম। নানা কারণে এখন ছোট দল হয়ে গেছি; কিন্তু এই ছোট দলের সহযোগিতা নিয়েই আপনারা বড় দল ক্ষমতায় আছেন, ভালো আছেন। আপনারা আমাকে মহাজোটের প্রার্থী করেছেন। আমাকে কীভাবে বিজয়ী করবেন, এটা আপনাদেরই দায়িত্ব।’

তিনি বলেন, এখন দেশ ভালোভাবে চলছে। উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়নের লক্ষ্যে ‘নৌকা ও লাঙল’ ঐক্য হয়েছে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মহাজোটকে বিজয়ী করতে হবে। সব ভেদাভেদ ভুলে গিয়ে সবাইকে একসাথে কাজ করতে হবে। আজকে বিজয়ের মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বিজয়ের মাসে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। তাই আগামীতে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এতে উন্নয়নের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত আরো শক্তিশালী হবে। মুক্তিযুদ্ধে বাঙালী জাতির বিজয়ের মাসে লাঙলকে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান তিনি।

সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথ নির্বাচনী সভায় আরো বক্তব্য রাখেন সাবেক ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, আ’লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, মহানগর সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, সিটি কর্পোরেশনের প্রশাসক ইকরামুল হক টিটু, জেলা আ’লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম, মহানগর জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আহমেদসহ জেলা, মহানগর ও উপজেলা আ’লীগ ও জাতীয়পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24