ঢাকাSunday , 14 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

স্বপ্নবাজ ফুটবলারের কান্না : প্রিয় দেশবাসী; আমার মা’কে বাঁচাতে আপনাকে পাশে চাই

Link Copied!

বাদলআমার মাকে বাঁচান। কেউ একজন আমার মায়ের পাশে দাঁড়ান। ২০ কোটি মানুষের মাঝে কেউ কি নেই যে আমার মায়ের চিকিৎসা খরচ মিটাতে পারে ? প্লীজ আমি সারাজীবন কৃতজ্ঞ থাকব। আমি আর পারছি না। মায়ের কষ্টটা আমার হাড়গুলো সব ভেঙ্গে দিচ্ছে আমি আর খেলতে পারব না। অসুস্থ্য মায়ের পাশে ডুকরে কেঁদে ওঠে কথা গুলো বলছিল তরুন ফুটবলার বাঁধন (২০)।

বাঁধনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের এনায়েত নগর গ্রামে। মা বিলকিছ বেগম দীর্ঘদিন যাবৎ কিডনি রোগে ভুগছেন। দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে তার। এতোদিন ফুটবল খেলার আয় থেকে মায়ের চিকিৎসা চালিয়ে গেলেও করোনা মহামারি সেই পথ বন্ধ করে দেওয়ায় বন্ধ হওয়ার পথে মায়ের চিকিৎসাও। ইতিমধ্যে ফুটবল খেলায় সংশ্লিষ্টদের নজর কাঁড়লেও মায়ের চিকিৎসায় তেমন কোন সহযোগিতা পাচ্ছেনা বাঁধন।

ওই সময় বাঁধনের মায়ের সাথে কথা বললে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। বাঁচার আকুতি নিয়ে করুণ কণ্ঠে বাঁধনের মা বিলকিছ বেগম বলতে শুরু করেন “আমি বাঁচতে চাই। দেশবাসীর কাছে অনুরোধ, আমাকে আপনারা বাঁচান। আমার তিনটা সন্তান। আমি না থাকলে ওদের দেখার কেও নেই। আমার খুব আশা ছিলো স্টেডিয়ামে গিয়ে আমার ছেলের ফুটবল খেলা দেখবো। আমি আমার ছেলের খেলা দেখতে চাই।”  বাঁধনের মায়ের এমন করুণ আকুতিতে উপস্থিত জনতার চোখের জল আটকাতে পারেনি কেউ। দীর্ঘ তিন বছর যাবত  কিডনীরোগে ভুগছেন তিনি।

ফুটবলার বাঁধনের সাথে কথা হলে তিনি বলেন, ছোট বেলা থেকেই ফুটবলের পিছনে দৌঁড়ঝাপ করেছি অনেক। মায়ের স্বপ্ন পূরনের জন্যই ফুটবল খেলাকে খুব আপন করে নিয়েছি। সবসময়ই চেষ্টা করেছি কিভাবে ভালো ফুটবলার হওয়া যায়।  মায়ের দোয়া আর চেষ্টার ফসল হিসেবে আমি ময়মনসিংহ জেলা টিমে এবং ১ম বিভাগে বেশ কয়েকটি ক্লাবে খেলতে পেরেছি। ঢাকায় মুক্তিযোদ্ধা সংসদের অনুর্ধ ১৮ টিম ও সিটি ক্লাবের হয়ে খেলে দর্শকের প্রশংসা পেয়েছি। এভাবেই ফুটবল ক্যারিয়ার শুরু হয়েছে আমার। বর্তমানে  ঢাকার প্রথম বিভাগের একটি দলে ডাক পেয়েও করোনায় স্তব্ধ হয়ে পড়া খেলা আর মায়ের চিকিৎসার ব্যস্ততায় খেলার অনুশীলন বন্ধ রয়েছে।

বাঁধনের এ পর্যন্ত আসার পেছনে রয়েছে মায়ের সহযোগিতার করুণ গল্প। তাই মায়ের এমন অসুস্থতায় তাকে বাঁচানোর আকুতি জানিয়ে কান্নায় ভেঙ্গে পড়ে বাঁধন । বাঁধন জানায়, অনেকের কাছ থেকে অল্পস্বপ্ল সহযোগিতা পেয়েছে তবে সেটা মায়ের চিকিৎসার জন্যে যথেষ্ট নয়।

বাঁধনের পরিবারে রয়েছে  ছোট এক ভাই ও ছোট এক বোন। সংসারে সহযোগিতা করার মতো আর কেউ না থাকায় তার ফুটবল খেলার আয় থেকেই চলে তাদের সংসার। প্রায় ৩ বৎসর যাবৎ বাঁধন তার মাকে নিয়ে হাসপাতালে দৌড়াচ্ছে। বর্তমানে তার মায়ের ২টি কিডনিই নষ্ট হয়ে গেছে। সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে সকল কার্যক্রম স্থবির হওয়ার পাশাপশি খেলাধুলা বন্ধ হয়ে পরায় বন্ধ হয়ে গেছে বাঁধনের আয়। এতোদিন ফুটবল খেলার আয় থেকে মায়ের চিকিৎসা খরচ চালিয়ে গেলেও করোনা মহামারীর কারণে তা আর পারছেনা বাঁধন। ফলে তার মায়ের অবস্থা আরোও দিন দিন খারাপের দিকে যাচ্ছে। প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে খরচের খাতায় যোগ হয় ১০হাজার টাকা। এ টাকা জোগাড় করা এখন তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। বাঁধনের মাকে একেবারে সুস্থ করে তুলতে চাইলে প্রয়োজন নতুন কিডনী সংযোজনের। কিডনী প্রতিস্থাপনের ব্যয় বাঁধনের পক্ষে কোনভাবেই সম্ভব নয়। তাই মাকে বাঁচাতে সমাজের বিত্তবানদের দিকে তাকিয়ে আছে তরুন এই ফুটবলার। বাঁধনের মা গাজীপুরের চৌরাস্তায় অবস্থিত কেয়ারহোম ডায়ালাইসিস সেন্টারের অধিনে চিকিৎসা নিচ্ছেন।

যোগাযোগের মাধ্যম : বাঁধন -০১৬১৬৭৬৭৬৮৯

কাদির (বাঁধনের বাবা) : ০১৯৫২২৭৪৭০৩

সিটি ব্যাংক একাউন্ট নম্বর : 1142814939001

বিকাশ, রকেট ও নগদ একাউন্ট নম্বর : 01616767689 ও 01858333827 (পার্সোনাল)।

Badol

 

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24