ঢাকাSaturday , 15 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

উইন্ডিজের টি-২০ স্কোয়াড

Link Copied!

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-২০ সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন এভিন লুইস। ব্যক্তিগত কারণ দেখিয়ে গত মাসে ভারত সফরে সীমিত ওভারের সিরিজ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এ ক্যারিবীয় ওপেনার। এ ছাড়াও দলে দলে ফিরেছেন কেসরিক উইলিয়ামস এবং শেলডন কট্রেল। ইনজুরির কারণে টাইগার সিরিজ মিস করছেন অলরাউন্ডার কাইরন পোলার্ড ও বাঁ-হাতি পেসার ওবেদ ম্যাককয়।

ভারত সফরে পড়া ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় দলে নেই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও অফ স্পিনার অ্যাশলে নার্স।

আগামী ১৭ ডিসেম্বর সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ। এরপর ঢাকাতে যথাক্রমে ২০ ও ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ টি-২০ দল : কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক), ড্যারেন ব্রাভো, সিমরোন হেটমায়ার, ফ্যাবিয়ান অ্যালেন, কেসরিক উইলিয়ামস, কিমো পল, খারি পিয়েরে, এভিন লুইস, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, দিনেশ রামদিন, সাই হোপ, শেরফান রাদারফোর্ড, শেলডন কট্রেল, ওশানে টমাস।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24