ঢাকাThursday , 11 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

করোনা: ভারতে একদিনে ৩৫৭ মৃত্যুর রেকর্ড

Link Copied!

ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ৯ হাজার ৯৯৬। এসময়ের মধ্যে এ রোগে ৩৫৭ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ।

বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে এ প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে তিন শতাধিক মৃত্যু হয়েছে। দেশটিতে এ রোগে এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ১০২ জন।

ভারতে টানা নয়দিন ধরে দৈনিক নয় হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। মোট শনাক্ত রোগী ২ লাখ ৮৬ হাজার ৫৭৯ জন, যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। তাদের মধ্যে সুস্থ হয়েছেন মোট ১ লাখ ৪১ হাজার ২৯ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য যথাক্রমে মহারাষ্ট্র, তামিলনাড়ু, দিল্লি, গুজরাট, উত্তর প্রদেশ, রাজস্থান, মধ্য প্রদেশ ও পশ্চিমবঙ্গ। এর মধ্যে শুধু মহারাষ্ট্রেই শনাক্ত রোগী ৯৪ হাজার ৪১ জন এবং তাদের মধ্যে মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।