ঢাকাThursday , 11 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ডাক্তারসহ করোনায় নতুন শনাক্ত ৪৮

Link Copied!

Corona-Mymensingh-Updateমময়নসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার ৭৫২ জনের নমুনা পরীক্ষায় চিকিৎসক,স্বাস্থ্য কর্মী ও ব্যাংকারসহ নতুন করো আরো ৪৮জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। আক্রান্ত ময়মনসিংহ জেলায় ৩১জন, নেত্রকোনা জেলায় ১৫জন, জামালপুর জেলায় ২জন রয়েছেন।

ময়মনসিংহ জেলায় আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকসহ ২ জন, সিটি কর্পোরেশন এলাকার ৪ জন, ভালুকা উপজেলায় চিকিৎসকসহ ১৮ জন, ফুলবাড়িয়া উপজেলায় ব্যাংকারসহ ৪ জন, ফুলপুরে ১জন ও তারাকান্দা উপজেলায় ১ জন এবং সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলায় ১ জন রয়েছেন।

এছাড়া নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় ৮ জন, কেন্দুয়া উপজেলায় ৪ জন খালিয়াজুড়ি উপজেলায় ২ জন ও মদনে ১ জনসহ জেলায় ১৫জন, এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় ২ জন রয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।