নেত্রকোনার পূর্বধলায় বালুবাহী দ্রুতগামী ট্রাক চাপায় মো. কালাম মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার (৬ জুন) সন্ধ্যায় শ্যামগঞ্জ-বিরিশিরি মহাসড়কের পূর্বধলার জাওয়ানী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কালাম উপজেলার খলিশাউড় ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের ইরাজ আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কালাম দীর্ঘদিন যাবৎ মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রায় সময়ই তিনি সড়কে যানবাহনের সামনে গিয়ে চালক ও যাত্রীদের কাছে টাকা-পয়সা চাইতেন। প্রতিদিনের মতোই তার পুরোনো পন্থা অবলম্বনের সময় জারিয়া থেকে বালু বোঝাই একটি দ্রুতগামী ট্রাক (ময়মনসিংহ ট ১১-০৫৫৫) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই কালাম নিহত হন।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোক জন ট্রাকটি আটক করতে পারলেও চালক পলাতক রয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



