ঢাকাThursday , 4 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

হ্বজযাত্রীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী

Link Copied!

hajjসৌদি সরকারের অনুমতি পেলেই নিবন্ধনকারী প্রায় ৬৫ হাজার হজ্বযাত্রী এবার হজ্বে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। আগামী ১৫ জুনের মধ্যে সৌদির সিদ্ধান্ত আসবে জানিয়ে হজ্বযাত্রীদের মানসিকভাবে প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

প্রতিমন্ত্রী বৃহস্পতিবার (০৪ জুন) গণমাধ্যমকে এ কথা জানান। তিনি বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে এ বছর হজ্ব অনুষ্ঠানের ব্যাপারে সৌদি সরকারের সিদ্ধান্ত জানতে প্রতিদিন সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে। দেশটিতে নিয়োজিত বাংলাদেশের হজ্ব কাউন্সিলর এ যোগাযোগ করছেন। আগামী ১৫ জুনের মধ্যে দেশটির সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সৌদির অনুমতি পেলেই ইনশাআল্লাহ নিবন্ধনকারী ৬৫ হাজার হজ্বযাত্রীকে এবার হজ্বে পাঠানো হবে। এজন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছি। সংশ্লিষ্ট হজ্বযাত্রীদেরও মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও হজ্বযাত্রীদের প্রস্তুত রাখতে বলা হয়েছে।

যাদের টাকা জমা দেয়া বাকি আছে তাদের টাকা জমা দিতে হবে। যদি কোন কারণে এবার কেউ হজ্বে যেতে না পারেন, তাহলে তার টাকা মার যাওয়ার কোন আশঙ্কা নেই। কেউ চাইলে টাকা ফেরত দেয়া হবে অথবা আগামী বছর যাওয়ার সুযোগ রাখা হবে।

উল্লেখ্য, বিশ্বব্যাপী করোনাভাইরাসের কারণে এ বছর পবিত্র হজ্ব অনুষ্ঠান নিয়ে চরম অনিশ্চয়তা দেখা দেয়। তবে করোনা সংক্রমণের বিস্তার রোধে আরোপিত বিধিনিষেধ শিথিল করে দুই মাসেরও বেশি সময় পর সম্প্রতি সৌদি আরবের মসজিদগুলো খুলে দেয়ায় হজ্ব নিয়ে আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24