ঢাকাWednesday , 3 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ব্রাহ্মণবাড়িয়ায় গণপরিবহনে ৩৫ মামলা, জরিমানা

Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি নির্দেশনা ভেঙ্গে অতিরিক্ত যাত্রী পরিবহন এবং সামাজিক দূরত্ব না মানার দায়ে বিভিন্ন গণপরিবহনের চালক ও যাত্রীদের বিরুদ্ধে ৩৫টি মামলা দায়ের করেছেন ভ্রাম‌্যমাণ আদালত।

বুধবার (৩ জেুন) সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার বিশ্বরোড মোড়, কুমিল্লা-সিলেট মহাসড়কের পৌর এলাকার কাউতলী মোড় ও বিরাসার মোড়ে পৃথক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

আদালত চলাকালে ৮১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ১১৭টি ত্রি-হুইলার জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে ১০২টি ব্যাটারি চালিত ইজিবাইক এবং ১৫টি সিএনজিচালিত অটোরিক্সা রয়েছে।

সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে পৃথক ভ্রাম্যমাণ আদালত চলাকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মশিউজ্জামান, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্য ও কিশোর কুমার দাস।

ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেওয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া বলেন, ‘সরকারের ঘোষণা অনুযায়ী পঞ্চাশ ভাগ যাত্রী পরিবহনের আইন ভঙ্গ করে অতিরিক্ত যাত্রী পরিবহন করার দায়ে এবং গণপরিবহনের চালক ও যাত্রীরা মাস্ক না পরার দায়ে তাদের বিরুদ্ধে ৩৫টি মামলায় ৮১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ১১৭টি ত্রি-হুইলার জব্দ করা হয়।’

তিনি বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।