ময়মনসিংহের নান্দাইল উপজেলায় শিশুসহ আরো চারজন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা করোনায় আক্রান্ত চার নতুন রোগীর বিষয়য়টি নিশ্চিত করে জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪ জনের নমুনা পাঠানো হলে চারজনের করোনার পজেটিভ রিপোর্ট এসেছে। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১৩। উপজেলা প্রশাসন মঙ্গলবার নতুন শনাক্ত রোগীদের বাড়ি লকডাউন ঘোষণা করেছেন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



