ঢাকাMonday , 1 June 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে রেকর্ড ভেঙ্গে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৮১জন

Link Copied!

Mymensingh-corona-updateময়মনসিংহে করোনায় আক্রান্তের সংখ্যা এযাবত কালের সর্বোচ্চ সংখ্যায় গিয়ে দাঁড়িয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষায় ৮১ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে। ময়মনসিংহ বিভাগে মোট ৮১জন হলেও ময়মনসিংহ জেলায়ই আক্রান্ত হয়েছেন ৬৩ জন। যা অতীতের রেকর্ড ভেঙ্গেছে।

আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ সদরের ২ চিকিৎসকসহ ৪৯ জন, ঈশ্বরগঞ্জ উপজেলায় ৫ জন, ত্রিশাল উপজেলায় ৫ জন, নান্দাইল উপজেলায় ৪ জনসহ জেলায় ৬৩ জন, জামালপুর জেলা সদরে ৪ জন, নেত্রকোনা জেলা সদর-৩, কেন্দুয়া-৬, মোহনগঞ্জ-৪, পূর্বধলা-১ জনসহ জেলায় ১৪ জন রয়েছেন।

এনিয়ে ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ১,১৪৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৫৬৪ জন, জামালপুর জেলায় ২৪৪ জন, নেত্রকোনা জেলায় ২৫৪ জন এবং শেরপুর জেলায় ৮৪ জন।

আজ ২১ জন সহ বিভাগের চার জেলায় এখন পর্যন্ত সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪৩৪ জন।

বিভাগে সর্বমোট মারা গেছেন ১৩ জন। এরমধ্যে ময়মনসিংহ জেলায় ৬ জন, জামালপুর জেলায় ৪ জন এবং নেত্রকোনা জেলায় ২ জন ও শেরপুর জেলায় একজন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।