ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রোববার ৩৭৬জনের নমুনা পরীক্ষায় স্বাস্থ্যকর্মীসহ নতুন করো আরো ৪০ জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।
আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ২ স্বাস্থ্যকর্মী, ঈশ্বরগঞ্জ উপজেলায় ৮ জন, ফুলপুর উপজেলায় ৪ জন, নান্দাইল উপজেলায় একজনসহ জেলায় ১৫ জন, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় ৩ জন ও সদর উপজেলায় ১ জনসহ জেলায় ৪ জন, নেত্রকোনা জেলার কেন্দুয়া-৭, পূর্বধলা-৫, আটপাড়া-৪, সদর-২, বারহাট্টা-১, দুর্গাপুর-১ ও খালিয়াজুড়ির একজনসহ ২১ জন রয়েছে।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ১ হাজার ৬৩ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ৫০১ জন, জামালপুর জেলায় ২৪০ জন, নেত্রকোনা জেলায় ২৪২ জন এবং শেরপুর জেলায় ৮৪ জন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



