ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ না পাওয়ার ক্ষোভে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। নিহত শিক্ষার্থী ফুলবাড়ীয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সে বাক্তা গ্রামের ইউসুফ আলী মাষ্টারের পুত্র চাঁদন (১৬)। এবারের এসএসসি পরীক্ষার রেজাল্টে ৪.৯৪ পয়েন্ট পায়। জিপিএ ৫ না পাওয়ার ক্ষোভে সে বাসায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে ফুলবাড়ীয়া থানা পুলিশ ইতিমধ্যে লাশ উদ্ধার করার জন্য সেখানে পৌছেছে।
ফুলবাড়িয়া থানার অফিসার্স ইনচার্জ আজিজুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



