ঢাকাThursday , 28 May 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধাসহ নতুন দুইজন করোনায় আক্রান্ত

Link Copied!

Corona-Mymensingh district--Zilla--Updateময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিযোদ্ধাসহ নতুন করে দুইজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ জনে। তার মধ্যে ২৭ জন সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, বৃহস্পতিবার গফরগাঁও উপজেলা থেকে ৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়ময়সিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয় তার মধ্যে দুইজনের নমুনা করোনা পজেটিভ আসে। আক্রান্ত একজন হলেন মুক্তিযোদ্ধা পৌরশহরের ৮নং ওয়ার্ডের শিলাসী এলাকার ও অন্য জন মশাখালি ইউনিয়নের বিশিষ্ট শিল্পপতি, ঢাকাস্থ গফরগাঁও সমিতির সাংগঠনিক সম্পাদক ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাইউদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত উপজেলায় মোট ৩১ জন আক্রান্ত হয়েছে।এ নিয়ে উপজেলায় ২৭ জন সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন । আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।