ময়মনসিংহের ত্রিশালে জমির বিরোধের জেরে বাবাকে গলা কেটে হত্যা করেছে পাষন্ড ছেলে। বৃহস্পতিবার সকালে উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ছনকান্দা কামারপাড়া গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহতের নাম নিহত আইয়ুব আলী।
এব্যাপারে ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায় বলেন, আইয়ুব আলী তার জমিজমা এনামুল হক (২৬) নামে এক ছেলেকে বাদে অন্য ছেলেদের লিখে দিয়েছেন। সকালে এ নিয়ে বাবার সঙ্গে ছেলে এনামুলের ঝগড়া হয়। একপর্যায়ে এনামুল দা দিয়ে আইয়ুব আলীর গলা কেটে হত্যা করেন বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



