ময়মনসিংহের নান্দাইলে বুধবার ২৭ মে বিকালে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়,উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের অরন্যপাশা গ্রামের জনৈক শাহাব উদ্দীনের পুত্র উজ্জল(১৮) ঘুড়ি উড়াতে গেলে বিদ্যুতের লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেছে।নান্দাইল মডেল থানার ওসি(তদন্ত) আবুল হাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



