ঢাকাTuesday , 26 May 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় কৃষি কর্মকর্তাসহ ৩ জন করোনায় আক্রান্ত

Link Copied!

Corona-Mymensingh district--Zilla--Updateময়মনসিংহের ভালুকা উপজেলায় নতুন করে কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য সহকারী ও কৃষি ব্যাংকের কোষাধ্যক্ষসহ ৩ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ভালুকা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৪ জন। এদের মধ্যে আবু হানিফ নামের একজনের মৃত্যু হয়েছে। ভালুকা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সোহেলী শারমিন মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে নমুনা পরীক্ষা শেষে রবিবার (২৪ মে) বিকালে তাদের রক্তে করোনা (কোভিড-১৯) পজিটিভ ধরা পড়েছে।

আক্রান্তরা হলেন-ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আব্দুল হামিদ, ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও কৃষি ব্যাংকের কোষাধ্যক্ষ আব্দুল হেকিম ও ভালুকা উপজেলার সারোয়ার জাহান। সে নেত্রকোনা কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত। বর্তমানে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় আইসোলেশন রয়েছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।