ঢাকাThursday , 21 May 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে র‌্যাবের ত্রাণ বিতরণ

Link Copied!

র‌্যাবময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকার এতিম, দুস্থ, অসহায়, গরীব ও খেটে খাওয়া ৩০০ পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে র‌্যাব। ত্রাণ সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি চিড়া, ১ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল প্রদান করা হয়েছে। উল্লেখিত ত্রাণ বিতরণ কার্যক্রমে র‌্যাব-১৪, ময়মনসিংহ এর সুযোগ্য অধিনায়ক, অন্যান্য অফিসার এবং ডিএডিগণ উপস্থিত থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

র‌্যাব-১৪ এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ এফতেখার উদ্দিন,বিপিএম (সেবা),পিএসসি,এলএসসি তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের আন্তরিক প্রচেষ্টা প্রথম থেকে অব্যাহত আছে। তারই ধারাবাহিকতায় র‌্যাব-১৪ এর পক্ষ থেকে আমরা অসহায় দরিদ্র মানুষের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়েছি। পূর্বেও আমরা র‌্যাব-১৪ এর আওতাধীন বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছি। করোনা ভাইরাসের প্রার্দুভাব শেষ না হওয়া পর্যন্ত র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক এতিম, দুস্থ, অসহায় ও গরীব পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।