ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৩৮৫ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে আটক করেছে র্যাব। এ সময় একটি পিকআপ জব্দ করা হয়। আটক দুইজন হলেন- দুলাল মোল্লা ও মোজাহার আলী। তারা দুজনই দিনাজপুরের বাসিন্দা।
রোববার দুপুরে র্যাব-১৪-এর কর্মকর্তা মেজর মো. শিবলী সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন খবর পেয়ে রোববার সকাল সাড়ে ৯টার দিকে মুক্তাগাছার বানারপাড় এলাকায় অভিযান চালান র্যাব সদস্যরা। এ সময় আসামিরা দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে ধরে ফেলেন।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



