ঢাকাSunday , 10 May 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

Link Copied!

নেত্রকোনা পৌরসভার বাহির চাপড়া গ্রামে পপি আক্তার (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ব্যাপারে পুলিশ মৃত পপি আক্তারের স্বামী উজ্জল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করে থানায় এনেছে।

নেত্রকোনা মডেল থানার ওসি মোঃ তাজুল ইসলাম জানান, বাহির চাপড়া নামক স্থানে নিজ বাড়িতে আজ রবিবার ভোর রাতে এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে এলাকাবাসীর কাছ থেকে এ ধরণের সংবাদ পান। সংবাদের ভিত্তিতে সকালে পুলিশ ঘটনাস্থল পৌঁছে বসত ঘরের বিছানা থেকে মৃতদেহ উদ্ধার করে। সূরত হাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্তের জন্যে লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে গৃহবধূর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

তিনি আরও জানান, ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করা হয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।