ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে আজ তিন ধাপের ২৮২ টি নমুনা পরীক্ষায় মোট ১৫টি নমুনায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ময়মনসিংহ বিভাগের ১৩জন। আর বাকি ২জন হলেন সিলেটের সুনামগঞ্জের।
ময়মনসিংহ বিভাগের আক্রান্তদের মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৪ সিনিয়র স্টাফ নার্স, ময়মনসিংহ জেলা সদরে ৩ জন (পন্ডিতপাড়ার ১ জন,সানকিপাড়ার ১ জন ও কাচিঝুলির ১ জন), ভালুকার ১জন। অপরদিকে জামালপুর জেলা সদরের ১জন, নেত্রকোনার মোহনগঞ্জের ৩জন ও দূর্গাপুরের ১ জন এবং সুনামগঞ্জ জেলার ধর্মপাশার ২ জন করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন।
এনিয়ে ময়মনসিংহ বিভাগে মোট ৪১৬ জনের মধ্যে ময়মনসিংহ জেলায় ২০৪ জন, জামালপুর জেলায় ১০২ জন, নেত্রকোনা জেলায় ৭৪ এবং শেরপুর জেলায় ৩৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



