ঢাকাTuesday , 5 May 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইল পৌর মেয়রের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

Link Copied!

নান্দাইল পৌর মেয়রের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলনময়মনসিংহের নান্দাইল পৌরসভার মেয়র মো. রফিক উদ্দিন ভূঁইয়ার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ এনে পৌরসভার ৯ কাউন্সিলর সোমবার (৪ মে) বেলা ১১টায় চন্ডিপাশা নতুন বাজারস্থ কাউন্সিলর শাহ আলম হেলিম মাহিনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অনাস্থা জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে, পৌর মেয়র রফিকের বিরুদ্ধে লিখিত অভিযোগে ব্যাপক অনিয়ম, করোনা ভাইরাস মোকাবেলায় বরাদ্দকৃত অর্থ আত্মসাৎ, দুর্নীতি, স্বজনপ্রীতি ও নির্বাচিত কাউন্সিলরদেরকে বাদ দিয়ে এককভাবে পৌর কার্যক্রম পরিচালনা করার গুরুতর অভিযোগ পাঠ করেন ২ নং প্যানেল মেয়র শাহ আলম হেলিম মাহিন।

সংবাদ সম্মেলনে আরো জানান, করোনা মহামারিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অনুদান কাউন্সিলরগণদেরকে অবহিত না করে এককভাবে নামকাওয়াস্তে কিছু কাজ করে পৌর মেয়র রফিক ভুইয়া বাকি সকল বরাদ্দ আত্মসাত করার পায়তারা করে যাচ্ছেন। এছাড়া পৌর কার্যক্রমের সকল গুরুত্বপুর্ণ তথ্য তিনি গোপন রাখেন এবং কাউন্সিলরদেরকে জানতে দেন না। তাছাড়া পৌরসভার উন্নয়ন কাজের এডিপি, নগর উন্নয়ন প্রকল্প ও জাইকা প্রকল্পের কাজেও সীমাহীন অনিয়ম ও দুর্নীতি করে যাচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। শুধু তাই নয় পৌর মেয়র নিজে, তার ভাই, ভাতিজা ও নিজ পুত্রের মাধ্যমে পৌরসভার সকল টেন্ডার নিয়ন্ত্রন ও পরিচালনা করে থাকেন বলে উন্নয়ন কাজের মান নিম্মমানের হচ্ছে বলে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে আরো জানান, পৌর মেয়র পৌরসভার হাটবাজার, বাসাবাড়ির প্রাপ্ত ট্যাক্স ও যান্ত্রিক রোলার থেকে প্রাপ্ত আয়ের কোন ধরনের হিসাব-নিকাস সুুষ্ঠুভাবে সংরক্ষন করেনা। নিজ ইচ্ছায় আয়ের খাতগুলো ধ্বংস করে দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে লিখত বক্তব্যে আরো জানানো হয়, বিগত ৪ বছরে সরকারি বিধি মোতাবেক প্রকাশ্যে কোন বাজেট ঘোষণা করা হয় নি। পৌরসদরের সুশীল সমাজ/কাউন্সিলরগণ বাজেটের প্রস্তাবিত আয়-ব্যয়ের বিষয়ে কোন মতামত প্রদান করতে পারেন নাই। এছাড়া জাইকা প্রকল্প থেকে দেওয়া জিপ গাড়িটি ও পৌরসভার মোটরসাইকেল নিজ পরিবারের লোকজন ব্যবসায়িক কাজে ব্যাবহার করে যাচ্ছেন। ইতিপুর্বে প্রথমবার পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার অাড়াইবছর যেতে না যেতেই রফিক উদ্দিন ভূইয়ার ব্যাপক অনিয়ম দুর্নীতি ও স্বজনপ্রীতি ও অদক্ষতার কারণে তাকে পৌর সভার চেয়ারম্যান পদ থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বহিষ্কৃার করা হয়েছিল বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।কাউন্সিলরগণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় বরাবর সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে সংবাদ সম্মেলনের অনাস্থা প্রস্তাবটি অভিযোগ আকারে পাঠিয়েছেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে অংশ গ্রহনকারি কাউন্সিলরগণ হলেন,মোঃ রেজাউল করিম রিপন প্যানেল মেয়র(১)ও কাউন্সিলর ৫নং ওয়ার্ড,শাহ অালম হেলিম মাহিন প্যানেল মেয়র(২)ও কাউন্সিলর ৯ নং ওয়ার্ড,মোছাঃ রাবিয়া খানম কাউন্সিলর ৪/৫/৬ নং ওয়ার্ড,মোঃ শাহিনুর রহমান শাহীন কাউন্সিলর ১ নং ওয়ার্ড,হাবিউল্লাহ কাউন্সিলন ৩ নং ওয়ার্ড,দিলোয়ার হোসেন কাউন্সিলর ৬ নং ওয়ার্ড,মানিক মিয়া কাউন্সিলর ৮ নং ওয়ার্ড, মোছাঃ আনোয়ারা সুলতানা কাউন্সিলর১/২/৩নং ওয়ার্ড, রোকেয়া খাতুন কাউন্সিলর ৭/৮/৯ নং ওয়ার্ড।সংবাদ সম্মেলনে স্থানীয় ও জেলা থেকে আগত প্রিণ্ট ও ইলেট্রনিক মিডিয়ার ২৬ জন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24