ঢাকাSaturday , 8 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মিরে বাস খাদে : নিহত ১২

Link Copied!

ভারত অধিকৃত কাশ্মিরে একটি বাস খাদে পড়ে অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত আরও ১৮ জন। উদ্ধার অভিযান চালাকালে পুলিশ জানিয়েছে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

শনিবার সকাল ৯টার দিকে দ্রুত গতিতে পাহাড়ি রাস্তা পাড়ি দেওয়ার সময় বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে। জম্মু-কাশ্মিরের লোরান থেকে পুঞ্চের উদ্দেশে রওনা দিয়েছিল বাসটি।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকর্মীদের একটি দল। উদ্ধারকাজে অংশ নেয় স্থানীয় লোকজন।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বাসটি এত জোরে নিচে পড়ে গিয়েছিল যে, খাদের পাথরে ধাক্কা খেয়ে ছাদ উড়ে যায়। আলাদা হয়ে যায় বাসের সামনের অংশটিও।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।