ঢাকাSaturday , 8 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাড়িতে দাওয়াত করে দুই সহোদরকে পিটিয়ে হত্যা

Link Copied!

সিরাজগঞ্জের চৌহালীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই সহোদরকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিতরা হলেন- উপজেলার পূর্বকোদালিয়া দক্ষিণপাড়া মহল্লায় আন্তাজ আলীর ছেলে পশু চিকিসক কাউছার হোসেন (২৩) ও তার বড় ভাই মিল্টন হোসেন (৩২)। এ ঘটনার সাথে জড়িত খাষপুখুরিয়া ইউপির সংরক্ষিত সদস্য শিরিন সুলতানাকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে ওই ইউপি সদস্যের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের চাচা মাওলানা জয়নাল আবেদীন ও স্থানীয়রা জানান, আন্তাজ আলীর সাথে মহিলা মেম্বার শিরিন সুলতানার স্বামী রফিকুল ইসলাম বকুলের সাথে জমিতে ড্রেন নির্মাণসহ জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। শুক্রবার বিকেলের দিকে বাড়িতে দাওয়াতের কথা বলে পশু চিকিৎসক কাউছারকে ডেকে নিয়ে ঢেকির চুরুন ও লাঠি দিয়ে পিটিয়ে মারাক্তক আহত করে। এ খবর পেয়ে তার বড় ভাই মিল্টন এগিয়ে এলে তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। কাউসার রাতেই ঢাকা মেডিকেলে নেয়ার পথে মারা যায়। আর মিল্টন শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া আরও ৩ জন আহত হয়েছে এ ঘটনায়।

চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহতের মা আয়তুননেছা বাদী হয়ে ৫ জনকে আসামি করে থানায় একটি হত্যামামলা দায়ের করেছে। রাতেই সংরক্ষিত মহিলা ইউপি সদস্যা শিরিন সুলতানাকে আটক করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24