ঢাকাTuesday , 28 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

Link Copied!

murder খুনময়মনসিংহের ঈশ্বরগঞ্জে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছে। মঙ্গলবার উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম গ্রামের সাহেদ আলীর মেয়ে লাকি আক্তারকে ৫ বছর পূর্বে প্রেম করে বিয়ে করেন তার চাচাতো ভাই আহাম্মদ আলীর ছেলে এমদাদুল হক। বিয়ের পর থেকেই নানা বিষয় নিয়ে লাকির ওপর নির্যাতন চালাত এমদাদ। এ কারণে ৫ মাস পূর্বে স্বামীকে ডিভোর্স দেন লাকি। এরপর ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় কাজ নেয়।

পরে মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা থেকে বাড়িতে আসে লাকি। লাকি ও এমদাদের সংসারে দুই বছর পূর্বে মাঈশা নামের কন্যা সন্তান জন্ম নেয় সে সন্তানকে দেখতে যান লাকি। জানতে পেরে এমদাদ বাড়িতে গিয়ে লাকির বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই লাকির মৃত্যু হয়।

খবর পেয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোসেন সিদ্দিকী ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে এমদাদ পলাতক রয়েছে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24