ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ক্রয়-বিক্রয় কার্যক্রম মনিটরিংকালে বিভিন্ন ব্যবসায়ীকে ২৯ হাজার টাকা জরিমানা করেন সহকারি কমিশনার (ভুমি) মাহমুদা আক্তার।
এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণও মনিটরিং করেন তিনি। রোববার ২৬ মার্চ নান্দাইল চৌরাস্তায় বারুইগ্রাম কাঁচাবাজার ও আড়তে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন ও প্রয়োজনীয় ক্ষেত্রে আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার দায়ে ১৬ জন দোকানি ও আড়তদারকে ভ্রাম্যমাণ আদালতে ২৯০০০ টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় নান্দাইল মডেল থানার এসআই আঃ হামিদ সহ সঙ্গীয় ফোর্সগণ উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



