ঢাকাThursday , 6 December 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইরানের, জাতিসঙ্ঘের দ্বারস্থ মার্কিন যুক্তরাষ্ট্র

Link Copied!

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে ইরান। বিষয়টি নিয়ে জাতিঙ্ঘ নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের এই পদক্ষেপকে বিপজ্জনক এবং জাতিসঙ্ঘ প্রস্তাবনা ভঙ্গের শামিল বলে আখ্যা দিয়ে এই ঘটনার নিন্দায় সরব হওয়ার জন্য জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদকে বার্তা দিলো মার্কিন যুক্তরাষ্ট্র।

জাতিসঙ্ঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, ‘ইরান যেভাবে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে, তা বিপজ্জনক ও চিন্তার। কিন্তু এনিয়ে আশ্চর্য হওয়ার মতো কিছু নেই। প্রতিবার ইরান জাতিসঙ্ঘ প্রস্তাবনা ভঙ্গ করবে এবং তা নিয়ে আন্তর্জাতিক মহল মুখ ফিরিয়ে থাকবে, এমনটা সম্ভব নয়। জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ যদি এই ঘটনার জন্য ইরানকে অভিযুক্ত করে, তবে আমাদের একজোট হয়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষার নিন্দা করা উচিত।’

মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় মার্কিন যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে ইরানের কড়া সমালোচনা করেছে ব্রিটেন ও ফ্রান্স। তাদের দাবিতেই বিষয়টি নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ। এদিকে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।