বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্র বৈধতা চেয়ে ইসিতে দলের পক্ষে আপীল করা হয়েছে। সাজাপ্রাপ্ত দেখিয়ে তার তিনটি মনোনয়নপত্রই বাতিল করে রিটার্নিং কর্মকর্তারা।
আজ বুধবার দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও ব্যারিস্টার কায়সার কামাল ক্ষমতাপ্রাপ্ত হয়ে তার পক্ষে আপীল আবেদন জমা দেন।
বেগম খালেদা জিয়া বগুড়া-৬, বগুড়া-৭ ও ফেনী-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে তিনটি মনোনয়নপত্র দাখিল করেন। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের সময় তিনটি মনোনয়নপত্রই বাতিল করে ইসি।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



