ঢাকাSunday , 12 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

এবার এটিএন নিউজের সাংবাদিক করোনায় আক্রান্ত

Link Copied!

এবার বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে আসায় আরও ২০ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

রোববার এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এটিএন নিউজের একজন রিপোর্টার দেশের বাইরে এক মাসের একটি প্রশিক্ষণ শেষে গত ২১ মার্চ ঢাকায় ফেরেন। বিমানবন্দর থেকে সরাসরি তিনি তার ঢাকার বাসায় কোয়ারেন্টিনে ছিলেন। ১৫ দিনের যথাযথ কোয়ারেন্টিন শেষে তিনি ৫ এপ্রিল স্বেচ্ছায় অফিসে যোগ দেন।

কিন্তু চারদিন অফিস করার পরই তিনি জ্বরে আক্রান্ত হন। পরে কাশি এবং গায়ে ব্যথা শুরু হলে আইইডিসিআর-এ যোগাযোগ করে নমুনা সংগ্রহের পর করোনা পজেটিভ পাওয়া যায়।

ওই সাংবাদিকের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব টেলিভিশন প্রতিষ্ঠানটি বহন করছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, ওই সাংবাদিক পজেটিভ নিশ্চিত হওয়ার পরই তার সাথে কথা বলে যে তিনদিন অফিস করেছেন সেই সময় যাদের সাথে কাজ করেছেন বা মিশেছেন, তার তালিকা করে রিপোর্টিং, ক্যামেরাম্যান, প্রোডিওসার, ডেস্ক মিলিয়ে মোট ২০ জন কর্মীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সহকর্মী আক্রান্ত হলে চ্যানেলটি অন্যরা মানসিকভাবে চাঙা রয়েছে জানিয়ে বিবৃতিতে মুন্নি সাহা বলেন, একজন সহকর্মীর করোনা সংক্রমণের খবরে মন খারাপ হলেও এটিএন নিউজের কর্মীদের মনোবল চাঙা আছে। বাকি সবাই কাজ চালিয়ে যাচ্ছেন। করোনার বিরুদ্ধে বিশ্বব্যাপী যে সর্বাত্মক লড়াই চলছে, সে লড়াইয়ে সাহসের সাথেই এটিএন নিউজের কর্মীরা মাঠে আছে এবং থাকবে।

প্রসঙ্গত, এর আগে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের এক ফটোসাংবাদিক এবং যমুনা টেলিভিশনের এক রিপোর্টার করোনায় আক্রান্ত হন। এছাড়া একটি দৈনিকের এক সাংবাদিকও করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24