ঢাকাSunday , 12 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে বাড়িঘর ভাংচুর লুঠপাট

Link Copied!

nandailnewsকরোনার আতংকের মাঝেও ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১০ নং শেরপুর ইউনিয়নের বিঞ্চুপুর গ্রামের জনৈক মৃত কেরামত আলীর দুই পুত্র আ:  রহিম ও আঃ করিমের বাড়িতে পূর্ব শক্রতার জের ধরে  হামলা ভাংচুর ও  লুঠপাটের ঘটেছে।

এসময় নগদ ৫০ হাজার টাকা স্বর্নালংকারসহ  বাড়িতে থাকা মূল্যবান আসবাব পত্র নিয়ে যায় হামলাকারিরা। এব্যাপারে  থানায় আব্দুর রহিম একটি অভিযোগ দায়ের করেছেন।

দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, একই গ্রামের  সালামত,ফারুক,সোহাগ, মিলন,বিপুল,  সংঘবদ্ধ হযে ২০/২৫ জন লোক নিয়ে দেশীয় অস্রশস্রে সজ্জিত হয়ে  শনিবার রাত ৯ টার দিকে  এ হামলা চালিয়েছে। হামলাকারিরা বসত ঘরের বেরা ঘরে থাকা  রক্ষিত অাসবাবপত্র ভাংচুর করে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। এসময় হামলাকারিরা বাড়িতে থাকা নারীদেরকেও বেদম মারপিট করে। হামলাকারি ফ্রিজসহ ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুঠ করে নিয়ে যায়।

জানা গেছে, নান্দাইল মডেল পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভোক্তভোগিরা বর্তমানে নিরাপত্তাহীনতায় ভোগছে বলে এপ্রতিবেদককে জানিয়েছে ও আইনশৃংখলা বাহিনীর কাছে জীবনের নিরাপত্তার দাবি জানিয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।