ঢাকাWednesday , 1 April 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার

Link Copied!

ধর্ষণ

ধর্ষণ

ময়মনসিংহের ভালুকায় শাক তুলে দেওয়া এবং পান খাওয়ানোর প্রলোভনে জঙ্গলে নিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রামে শিশু ধর্ষণের ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া গ্রামের জেলে মো. মইজুদ্দিনকে (৫০) আসামি করে ভালুকা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ওই শিশুর বাবা বাদি হয়ে বুধবার দুপুরে অভিযোগটি করেন। পাশবিকতার শিকার ওই শিশু বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ওই শিশুর পরিবার ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঘটনার দিন বেলা সাড়ে ১২ টার দিকে বাড়ির পাশের ক্ষেতে শাক তুলতে যায় ওই শিশু। ওই সময় প্রতিবেশী মইজুদ্দিন শাক তুলে দেওয়া ও পান খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের জঙ্গলে নিয়ে মুখ চেপে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে পরিবারের লোকজন ঘটনাটি জানতে পেরে ওই শিশুকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে মঙ্গলবার রাতেই ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিশুটির বাবা জানান, ৯ বছর বয়সী তার ওই মেয়ে স্থানীয় একটি মাদরাসায় অধ্যয়নরত। তিনি মা হারা ওই সন্তানের উপর পাশবিক নির্যাতনকারীর কঠোর শাস্তি দাবি করেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, ওই ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। মামলা প্রক্রিয়াধীন। আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24