ঢাকাWednesday , 28 November 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে বাস-ট্রেন সংঘর্ষে নিহত ৪

Link Copied!

ঢাকা-চট্টগ্রাম রেল লাইনের ফেনী অংশের সদর উপজেলার শর্শদীতে বুধবার সন্ধ্যায় বাস-ট্রেন সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি শর্শদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক। দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।

পুলিশ, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কৈখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শর্শদী রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ধাক্কা দিলে ছিটকে পড়ে ধুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে শর্শদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী মনছুর আহম্মদ, ধর্মপুর ইউনিয়নের নিজাম উদ্দিন, আবুল বাশার সহ ৪ জন নিহত হন। এদের মধ্যে একটি মেয়ে শিশুও রয়েছে।

ফেনী ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক তৌহিদুল ইসলাম ভূঞা জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশকে হস্তান্তর করা হয়।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24