ঢাকাWednesday , 28 November 2018
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের জন্য আরো একটি দুঃসংবাদ

Link Copied!

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে অনুশীলনের সময় ইনজুরিতে পড়েন তামিম ইকবাল। ফলাফল ছিটকে পড়েন টেস্ট থেকে। ধারাবাহিকতায় খেলা হচ্ছে না ঢাকা টেস্টেও। এর পর কাঁধের ইনজুরির কারণে বাদ পড়লেন ইমরুল কায়েস। আর আজ অনুশীলনের সময় চোট পেয়েছেন মুশফিকুর রহিম। তবে টিম ম্যানেজমেন্ট বিষয়টি নিয়ে এখনো কিছু বলতে চাচ্ছেন না।

চট্টগ্রাম টেস্ট জিতে দুই দিন আগেই ঢাকায় ফিরেছেন সাকিবরা। আজ আনুষ্ঠানিক অনুশীলন শুরু হয়েছে। প্রথম দিনই চোট পেলেন মুশফিক। তিনি খেলতে না পারলে জরুরিভিত্তিতে স্কোয়াডে নতুন খেলোয়াড় যুক্ত করতে হবে।

গতকাল ঘোষিত ঢাকা টেস্টের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আরিফুল হক, সৈয়দ খালেদ আহমেদ ও সাদমান ইসলাম।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24