ঢাকাTuesday , 31 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

নেশা করতে বাঁধা দেওয়ায় স্ত্রী-সন্তানকে হত্যার পর যুবকের আত্মহত্যা

Link Copied!

নেশা করতে বাধা দেওয়ায় গাজীপুরে মাদকাসক্ত এক যুবক তার দু’মাসের শিশু কণ্যাসহ স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। মঙ্গলবার পুলিশ নিহতদের লাশ তাদের ঘর থেকে উদ্ধার করে।

নিহতরা হলেন, রংপুরের পীরগঞ্জ থানার ফকিরটরি বড়গোপীনাথপুর গ্রামের সাহেব আলীর ছেলে মোশারফ হোসেন (২৮), তার (মোশারফ) স্ত্রী হোসনে আরা (২২) ও মেয়ে মোহিনী (২ মাস)।

পুলিশ, বাড়ির কেয়ারটেকার মো: কবির হোসেন ও স্থানীয়রা জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার দক্ষিণ পানিশাইল এলাকার সোনালী পল্লীতে সাদেক আলীর বাড়ির একটি ঘরে স্ত্রী সন্তান নিয়ে ভাড়ায় থাকতো মোশারফ। বেকার মোশারফ মাদকাসক্ত ছিলেন। তবে তিনি মাঝে মধ্যে এলাকায় রিক্সা চালাতো ও রাজমিস্ত্রীর সহকারীর কাজ করতেন।

সংসারের অভাব অনটনের কারণে স্বামী-স্ত্রীর মাঝে প্রা ঝগড়া-বিবাদ হতো। গত কয়েকদিন ধরে শ্বাশুড়ীর কাছ থেকে ৫ হাজার টাকা ধার এনে দিতে স্ত্রী হোসনে আরার উপর চাপ দিচ্ছিরেন মোশারফ। কিন্তু টাকা এনে দিতে অপারগতা প্রকাশ করায় মোশারফ ক্ষুব্ধ হয় ও তাদের দু’জনের মধ্যে বাকবিতণ্ডা হয়।

সোমবার রাতে মোশারফ ঘরে বসেই গাঁজা সেবন করছিলেন। এসময় মোশারফকে ঘরের ভেতরে গাঁজা সেবন করতে বারণ করে তার স্ত্রী। এনিয়ে রাতে তাদের মধ্যে কলহ হয়। একপর্যায়ে রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন।

পরদিন মঙ্গলবার সকাল ৯টার দিকে তাদের ঘরের দরজা বন্ধ থাকায় এবং কাউকে দেখতে না পেয়ে প্রতিবেশীরা তাদের ডাকাডাকি শুরু করেন। দীর্ঘক্ষণ ডাকাডকির পরও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা ঘরের জানালা দিয়ে উঁকি দেন। এসময় তারা মোশারফকে ঝুঁলে থাকতে এবং বিছানায় মা ও মেয়েকে পড়ে থাকতে দেখেন।

এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে নিহত তিনজনের লাশ উদ্ধার করেন। নিহতদের মধ্যে মোশারফের লাশ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত এবং তার স্ত্রী ও মেয়ের লাশ বিছানায় পড়েছিল। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত হোসনে আরার ভাই হাসান জানান, মোশারফ হোসেন নেশা করতেন। নেশা করতে বাঁধা দিলে হোসনে আরাকে প্রায়ই নির্যাতন করতেন তার স্বামী মোশারফ। এমনকি হাতে টাকা না থাকলে ঘরের বিভিন্ন জিনিস-পত্র বিক্রি করে গাঁজা-ইয়াবা কিনে সেবন করতেন মোশারফ।

কাশিমপুর থানার ওসি আকবর আলী খান জানান, নিহতদের ঘরের ভেতরে কীটনাশকের খোলা বোতল পাওয়া গেছে। শিশুটির দুধের ফিডারে ও ঘরের মেঝেতে পড়ে থাকা বমিতেও কীটনাশকের দুর্গন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কৌশলে স্ত্রী ও শিশু সন্তানকে বিষ পান করিয়ে হত্যার পর মোশারফ নিজে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24