ঢাকাMonday , 30 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ইরাকের ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার

Link Copied!

দখলদার মার্কিন বাহিনী ইরাকের কে-১ সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশে অবস্থিত এ ঘাঁটি গতকাল রোববার মার্কিন সেনারা ইরাকি সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তর করে।

এক বিবৃতিতে মার্কিন বাহিনী বলেছে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীদের বিরুদ্ধে সফল অভিযানের পর মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাদেরকে ইরাকের অন্য অংশে মোতায়েন করা হচ্ছে। ইরাক সরকারের সঙ্গে অনেক আগেই এ পরিকল্পনা নেয়া হয়েছিল।

মার্কিন সেনারা এ বিবৃতিতে দাবি করছে, সম্প্রতি যেসব ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে তার সঙ্গে কিংবা করোনাভাইরাসের মহামারীর সঙ্গে ঘাঁটি হস্তান্তর করার কোনো সম্পর্ক নেই। কিরকুকের এ ঘাঁটি ইরাকের উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দয়েশের নির্মূল অভিযানের ক্ষেত্রে ভবিষ্যতেও এ ঘাঁটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি আশা করেন।

পার্সটুডে

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।