ঢাকাFriday , 27 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

২ চিকিৎসকসহ দেশে আরো ৪ করোনা রোগী, মোট ৪৮

Link Copied!

বাংলাদেশে নতুন করে আরও চারজন করোনাভাইরাসের রোগী শনাক্তের কথা শুক্রবার নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। সংস্থাটির পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা অনলাইনে সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুজনই চিকিৎসক। দেশে এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮ জনে। বাংলাদেশে এ পর্যন্ত পাঁচজন করোনাভাইরাসে মারা গেছেন।

এদিকে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার পর্যন্ত বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ হাজার ৭৩ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৫ লাখ ৩১ হাজার ৮০৬ জন। এদের মধ্যে বর্তমানে ৩ লাখ ৮৩ হাজার ৭৯১ জন চিকিৎসাধীন এবং ১৯ হাজার ৩৫৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এছাড়া করোনাভাইরাস আক্রান্ত ১ লাখ ৪৮ হাজার ১৫ জনের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন (৮৪ শতাংশ) সুস্থ হয়ে উঠেছেন এবং ২৪ হাজার ৭৩ জন (১৬ শতাংশ) রোগী মারা গেছেন। বাংলাদেশসহ বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতি করোনাভাইরাস।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।