ঢাকাTuesday , 24 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে কিশোরীকে ধর্ষণের পর হত্যা, গাছে ঝুলছে লাশ

Link Copied!

গফরগাঁও ধর্ষণময়মনসিংহে এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। সোমবার (২৩ মার্চ) গভীর রাতে গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের পাড়া ভরট গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে গফরগাঁও থানা পুলিশ ওই শিক্ষার্থী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

এলাকাবাসী জানান, উপজেলার যশরা ইউনিয়নের পাড়া ভরট গ্রামের দরিদ্র এক ব্যক্তির চার ছেলে-মেয়ের মধ্যে ছেলে গত দুই মাস পূর্বে জন্ডিস আক্রান্ত হয়ে মারা যান। তিন মেয়ের মধ্যে বড় মেয়ে (১৯) স্থানীয় আঠারোদানা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর আর কলেজে ভর্তি হয়নি। সোমবার রাত ৯টার দিকে সে ও তার আরেক বোন খাওয়া-দাওয়া শেষে আলাদা ঘরে ঘুমাতে যায়।

মঙ্গলবার ভোরে বাড়ি থেকে ৩০০ মিটার দূরে পাড়া ভরট জামে মসজিদের পাশে চান্দে মড়লের ভিটায় একটি নিচু গাছে বড় মেয়ের মরদেহ ঝুলতে দেখে স্থানীয় লোকজন বাড়িতে খবর দেন। এ সময় ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোনটি পাশেই পড়েছিল। খবর পেয়ে গফরগাঁও থানার এসআই জাকির হোসেন ও এসআই আহসান হাবিব সঙ্গীয় ফোসসহ ঘটনাস্থলে এসে সুরতহাল রিপোর্ট তৈরিসহ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতের বাবা জানান, ‘আমার মায়াডারে জানোয়ারের বাচ্চারা সর্বনাশ কইরা মাইরা লটকাইয়া রাখছে। আমি এর বিচার চাই’।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তারিকুল ইসলাম রিয়েল জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। দরিদ্র পরিবারের মেয়েটিকে দুর্বৃত্তরা ধর্ষণ ও হত্যা করেছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকুল সরকার বলেন, ‘খবর পেয়ে অফিসার পাঠিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে’।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24