করোনাভাইরাস রোধে জনসচেতনতা বৃদ্ধিতে ময়মনসিংহ শহরে পানির ট্যাংক স্থাপন করেছে র্যাব -১৪। সেইসাথে করোনা ভাইরাসকে পুঁজি করে ময়মনসিংহে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের দাম নিয়ন্ত্রণে রাখার জন্যও শহরের বিভিন্ন বাজারে মনিটরিং শুরু করেছে র্যাব।
মঙ্গলবার শহরের ছোট বাজার ও চরপাড়া এলাকায় র্যাবের উদ্যোগে দুটি পানির ট্যাংক স্থাপন করা হয়েছে। ময়মনসিংহ র্যাব-১৪ এর অধিনায়ক লে. ক. এফতেখার উদ্দিন দুটি পৃথকস্থানে স্থাপিত পানির ট্যাংক এর উদ্ধোধন করেন। এ সময় র্যাব ১৪ এর এএসপি হাফিজুল ইসলাম, মিডিয়া অফিসার এএসপি তৌফিকুল আলম, এএসপি জুনাঈদ আফরাদ, এএসপি সমীর সরকার, প্রেসক্লাব সেক্রেটারি অমিত রায় উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।



