ঢাকাTuesday , 24 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূর ধর্ষণ চেষ্টার অভিযোগ

Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্বশুড়ের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেছেন এক গৃহবধূ। থানায় মামলা দায়েরের খবর শুনে শ্বশুর ও তার লোকজন ওই গৃহবধূকে বিভিন্ন ধরণের হুমকী প্রদর্শন করছে। পুলিশ অভিযুক্ত শ্বশুরকে ধরতে অভিযান অব্যহত রেখেছে।

মামলার এজহার সূত্রে জানা গেছে,ওই নারীর নাম সুমি বেগম। উপজেলার নাকাই ইউনিয়নের ধানখুনিয়া গ্রামের সুমন মিয়ার স্ত্রী তিনি। তাদের ৩টি সন্তান রয়েছে।সুমন মিয়া ধীর্ঘ দিন ধরে ঢাকায় রিক্সা চালায়।

সুমন বাড়িতে না থাকার সুবাদে সুমনের পিতা সিরাজুল ইসলামের কুনজর পড়ে পুত্রবধূর ওপর। গত ৩ মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে সুমি ঘরের বাইরে এলে সিরাজুল পুত্রবধূর ঘরে ঢুকে লুকিয়ে থাকে। এরপর সুমি ঘরে ঢুকে শোয়ার জন্য গেলে সিরাজুল তাকে ধর্ষণের চেষ্টা করেন। পুত্রবধূ নিজেকে রক্ষা করতে চিৎকার শুরু করলে সিরাজুল ঘর থেকে বের হয়ে যায়। শ্বশুরের এই অপকর্মের কথা রাতেই সুমি তার স্বামী সুমনকে জানালে সে বাড়ির উদ্যেশে রওয়ানা দেয়। বাড়ি এসে সুমন প্রতিবেশী গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি জানালে তারা মামলা না করে মিমাংসা করে দেয়ার আশ্বাস দেন। কিন্তু এ ব্যাপারে তারা বিচার-শালিস না করে নীরবতা পালন করায় গতকাল সোমবার সুমি বেগম বাদী হয়ে এ ব্যাপারে শ্বশুরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

থানার অফিসার ইনচার্জ এ কেএ মেহেদী হাসান মামলা দায়েরর বিষয়টি নিশ্চিত করে জানান,  আসামী সিরাজুলকে ধরতে পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24