ঢাকাSunday , 22 March 2020
  1. Correspondent
  2. English News
  3. আজকের ময়মনসিংহ
  4. আদালত
  5. আন্তর্জাতিক সংবাদ
  6. ইসলাম ও জীবন
  7. এক্সক্লুসিভ ময়মনসিংহ
  8. করোনা আপডেট
  9. করোনায় সহযোগীতা
  10. খেলার সংবাদ
  11. চাকুরী
  12. ছবি গ্যালারী
  13. জাতীয় অহংকার
  14. জাতীয় নির্বাচন ২০১৮
  15. জাতীয় সংবাদ
আজকের সর্বশেষ সবখবর

যৌন হয়রানির অভিযোগে বাকৃবির ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

Link Copied!

 

যৌন হয়রানির অভিযোগে চার শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) প্রশাসন। এদের মধ্যে একজনকে আজীবন এবং তিনজনকে এক সেমিস্টারের (৬ মাস) জন্য বহিস্কার করা হয়। বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স অ্যান্ড ডিসিপ্লিন কমিটির এক সভায় এ শাস্তি প্রদান করা হয়।

রবিবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থী মো. নাসির উদ্দিন, ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. মোবাশ্বের হোসেন ও  মো. শামীম রেজা এবং কৃষি অনুষদের শিক্ষার্থী সাফায়াতুল ইসলাম তন্ময়। এদের মধ্যে মো. নাসির উদ্দিনকে আজীবন বহিস্কার করা হয়। তিনি আর বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করতে পারবেন না। বাকি ৩ জন এক সেমিস্টার (৬ মাস) পর থেকে শিক্ষা কার্যক্রমে অংশ নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০ জানুয়ারি সন্ধ্যা ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উদীচি সংলগ্ন নদীর পার থেকে জব্বারের মোড়ে আসতে এক ছাত্রীর পিছু নেয় ওই চার শিক্ষার্থী। এসময় তারা অশ্লীল কথাবার্তা বলতে থাকে। ওই ছাত্রী পরে হাসিবুল হাসান নামে এক শিক্ষার্থীকে বিষয়টি জানায়। এসময় হাসিব যৌন হয়রানির প্রতিবাদ করে এবং জব্বারের মোড় থেকে ওই ছাত্রীকে রিকশায় করে হলে পাঠিয়ে দেয়। এ ঘটনায় হাসিরের উপর ক্ষিপ্ত হয়ে কিল-ঘুসি ও পিঠে পাথর দিয়ে আঘাত করে ওই চার শিক্ষার্থী। এক পর্যায়ে হোটেলের রান্না করার লাকড়ি দিয়ে মারধর শুরু করে। পরে হাসিবকে বিশ্ববিদ্যালয়ের হেলথ কেয়ার  সেন্টারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে এ ঘটনায় পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক বলেন, তদন্ত কমিটির সুপারিশে অভিযুক্তদের শাস্তির আওতায় আনা হয়েছে। অন্যায় করে  কেউ ছাড় পাবে না। এটি শিক্ষার্থীদের জন্য একটি সতর্ক বার্তা। পরে কেউ এ ধরণের অপরাধ করলে শাস্তি আরো কঠিন হবে।

এই নিউজ পোর্টালে প্রকাশিত নিউজগুলো বিনা অনুমতিতে অন্য কোথাও ব্যবহার করা বেআইনি।
taraftarium24selcuksportsjustin tvcanlı maç izletaraftarium24 güncel adrestaraftarium24